শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালিও আলোচনা সভা

কামরুজ্জামান হারুন / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ (১৯-২৩)উপলক্ষ্যে র‍্যালি ও অনুষ্ঠিত হয়।’ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।


২২ মে রোববার দিনব্যাপী এ উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা হয় অনুষ্ঠিত হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।


উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, উপজেলা সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ, উপজেলা স্কাউটের সম্পাদক আকতার হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি সেবার মানোন্নয়ন ও সেবা নিশ্চিতের বিষয়ে সরকার খুবই আন্তরিক। ভূমির অনিয়মের বিষয়ে সরকার খুবই কঠোর। ভূমি ব্যবস্থাপনা আধুনিয়কায়নের মাধ্যমে দুর্নীতির পথ-ঘাট বন্ধ করা হচ্ছে। এই খাতে মানুষের হয়রানি, ভোগান্তি বন্ধ করা হচ্ছে। তাই আমাদের সর্বদা চিন্তা করতে হবে সাধারণ মানুষকে সহজে উন্নত সেবা দিতে হবে। শুধু চাকুরী নয়, সেবার মানষিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ