চাঁদপুরের মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজারের নাইট গার্ড আমান উল্লাহ (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সে বদরপুর গ্ৰামের আব্দুল করিম বেপারীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমান উল্লাহ রোববার রাতে বাড়ির লোকজন কে না বলে বের হয়। তাঁর সাথের অন্যান্য গার্ডরা বেলতলী বাজারে ডিউটি করার জন্যে বাড়িতে খুঁজতে যায়।না পেয়ে পরিবারের লোকজন সহ তাঁকে খুঁজতে গিয়ে বাজারের পরিত্যক্ত আব্দুল মালেক ঢালীর দোকানে গিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে।
বাজার কমিটির মাধ্যমে পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশে পুলিশ লাশ মতলব উত্তর থানায় নিয়ে আসে।
সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদ সদস্য শিপলু শিকদার বলেন, সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়। সেখানে মাথায় আঘাত পাওয়ার পর থেকে মানসিক ভারসাম্য ছিল। রোববার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে আসে। রাত ২টার দিকে আমান উল্লাহ লাশ ময়না তদন্তের জন্য মতলব উত্তর থানায় নিয়ে যায়।
বেলতলী বাজার সমিতির সভাপতি অমি শিকদার জানান, আমান উল্লাহ একজন মানসিক ভারসাম্য। কয়েক বছর আগে সৌদিতে থাকাকালীন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। তাঁর সংসারে মা,স্ত্রী ও ৩ ছেলে রয়েছে। অভাবের সংসারের কথা বিবেচনা করে বাজার কমিটির পক্ষ থেকে ৮ হাজার ৫শ টাকা মাসিক বেতন ধার্য্য করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ কে খবর দিলে রাত ২টায় লাশ থানায় নিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান,আমান উল্লাহ মানসিক ভারসাম্য ছিল। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।