শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মতলব উত্তরে বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মতলব উত্তর প্রতিনিধি / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণের দাবিতে মানববন্ধন ও কর্মসূচী পালন করা হয়েছে।


শনিবার (১৪ আগষ্ঠ) বিকেলে বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে ব্যানারে লেখা ছিল অযোগ্য,অদক্ষ, অর্থ আত্মসাৎকারী, নারী লোভী, দুর্নীতিবাজ,স্বাক্ষর জালকারী, প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণের দাবিতে মানববন্ধন।


জমিদাতা ও সাবেক অভিভাবক সদস্য, মোতাহার হোসেন বাচ্চু জমাদার বলেন, আমি প্রতিষ্ঠাকালীন থেকে বিদ্যালয়ের সাথে জড়িত। বর্তমান দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোটা অংকের টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পেয়েছেন। তার আচরণ খুবই খারাপ। ছাত্রদেরকে অকারণে গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ রয়েছে।


বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবাসী কাউসার অভিযোগ করেন,২০১৭ সনে অষ্টম শ্রেণী পাস সনদ আনতে গিয়েছিলাম ।সনদের জন্য প্রধান শিক্ষক আমার কাছে ৫শ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় প্রধান শিক্ষক আব্দুল আজি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে।


বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রবাসী হেলাল অভিযোগ করেন করোনাকালীন বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে প্রধান শিক্ষক বেতন আদায় করে। টাকার রশিদ না দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। আমরা দুর্নীতিবাজ, অযোগ্য, অদক্ষ, নারীলোভী প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণ চাই।


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম জিয়াউল হক জানান, প্রধান শিক্ষক আব্দুল আজিজ আমার স্বাক্ষর জাল করে সভাপতি মনয়ন দিয়ে কুমিল্লা বোর্ডে জমা দেন। এ ব্যাপারে কুমিল্লা বোর্ডের অভিযোগ দাখিল করা হয়েছে।


বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ও অভিভাবক প্রতিনিধি কামাল হোসেন মল্লিক অভিযোগ করেন,প্রধান শিক্ষক আব্দুল আজিজ আমার স্বাক্ষর জাল করে সভাপতি মনোয়ন দিয়ে কুমিল্লা বোর্ডে জমা দেন। এ ব্যাপারে কুমিল্লা বোর্ডে অভিযোগ দাখিল হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মুঠোফোনে (০১৭২৫৭৯১৮৩২) জানান, বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করার কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ