শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ (বালক অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন

সুমন আহমেদ / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

মতলব উত্তর উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ (বালক অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (১৬ মে)  সকালে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(প্রস্তাবিত) খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক খসরু ঢালী, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ষাটনল ইউনিয়ন ও বাগানবাড়ী ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করে। খেলায় ষাটনল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলের  ব্যবধানে বাগানবাড়ি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। খেলার ৩০মিনিটে ষাটনল ফুটবল দলের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ফ্রি-কিকে সরাসরি গোল হলে ষাটনল দল ১-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটের সময় ষাটনলের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিলে দলের জয় নিশ্চিত হয়।খেলায় রেফারীর দায়িত্ব পালন করে সানি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করে শামীম খান ও রাজীব।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্টসমূহ গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রসংশার দাবিদার।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করা খুবই প্রয়োজন। তিনি বলেন, খেলার মাঠে জাতীয় চরিত্র গড়ে ওঠে। খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক যুবতী অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে পারেনা। তাই তিনি সকলকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করার জন্য উৎসাহ দেন। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে দুর্গাপুর ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়নকে ফুটবল একাদশ। খেলায় দুর্গাপুর ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে   জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন বিদ্যুৎ মজুমদার এবং সরকারি রেফারির দায়িত্ব পালন করেন  শাহিন আলম ও বজলুল গনি।
দিনের তৃতীয় ও শেষ খেলায় মুখোমুখি হয় ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ ও কলাকান্দা ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত খেলা গোলশূন্য ড্র থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে  ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন শাহিন আলম এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বজলুল গনি ও বিদ্যুৎ মজুমদার।


এই ক্যাটাগরির আরো সংবাদ