শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মতলব উত্তরে পুলিশের সহায়তায় ঘর পেলেন গৃহহীন খোদেজা

সুমন আহম্মেদ / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানা অনুযায়ী সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের ন্যায় মতলব উত্তর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষে মতলব উত্তর থানায় আয়োজিত অনুষ্ঠানে গৃহহীন ও হতদরিদ্র খোদেজা বেগম (৪৬)-কে ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের রজ্জব আলী বেপারীর কন্যা। তিনি স্বামী পরিত্যাক্ত, তার কোনও সন্তানও নেই দেখাশোনা করার জন্য। সে বেড়িবাঁধে ভাসমান অবস্থায় থাকতো। বেড়িবাঁধে জীর্ণ একটি ছাপড়া ঘরে থাকতেন তিনি। তাকে একটি ঘর উপহার দেওয়া হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ’ পুলিশ সদস্য, জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ