শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মতলব উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময়

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, কোভিডের কারণে অর্থনীতিতে আঘাত এসেছে এবং তা উত্তরণে সরকার যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। তবে এটি সত্য যে আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনায় এখানে দীর্ঘমেয়াদি লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়। সরকার আর্থ-সামাজিক উন্নয়নে পেশাজীবি’সহ বিভিন্ন খাতে প্রণোদনা দিয়েছে।


বুধবার (২৫ আগষ্ট) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবােেব তিনি এসব কথা বলেন।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাছির উদ্দিন সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল’সহ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।


পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আমি আমার কর্মজীবনে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছি। কোনো অবৈধ সুবিধা নিইনি। দেশটাই আমার কাছে বড়। স্বচ্ছ ভাবমূর্তি ছিল বলেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। পরিকল্পনা কমিশনে আমার পুনর্জন্ম হয়েছে। এটি অপূর্ব পাওনা। দীর্ঘ ১২ বছর এই চত্বরে কাজ করার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা যেন রক্ষা করতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। টিম ওয়ার্কের মাধ্যমে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উন্নয়নকে এগিয়ে নিতে চান একুশে পদক পাওয়া এই কৃষি অর্থনীতিবিদ।


পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আরো বলেন, জিইডিতে দায়িত্ব নেওয়ার সময় কোনো বার্ষিক পরিকল্পনা ছিল না। বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে সে সময় পিআরএসপি ছিল। হঠাৎ করে পরিকল্পনা থেকে বের হয়ে আসা তখন ছিল সংবিধানের লংঘন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বার্ষিকী পরিকল্পনায় ফিরে আসা হয়েছিল।


এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্ত্মি কামনা করেন।
অধ্যাপক ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ গ্রামে এসেছেন। নিজ বাড়ি ইসলামাবাদে পিতা-মাতা কবর জিয়ারত করেন। পরে উপজেলা ডাক বাংলো প্রাঙ্গন গার্ড অব অর্নার শেষে আকাশী গ্রাছের চারা রোপন করে


এই ক্যাটাগরির আরো সংবাদ