শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

মতলব উত্তরে দুই মাদক কারবারি’সহ আটক: ৬

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ ১ জন, ১৫ টি ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং ওয়ারেন্ট মূলে ৪ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শুক্রবার (১৩ আগষ্ট) মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিক নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় এএসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন জনতা বাজারের পশ্চিম পার্শ্বের কাচারীকান্দি সাকীনস্থ জনতা বাজার-আমিরাবাদ রাস্তার উপর হইতে চেকপোষ্টের মাধ্যমে বালুচর (জনতা বাজার) এলাকার মাদক ব্যবসায়ী মো. মানিক মিয়া (৫৮)কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয় এ সময় ব্যবহৃত অটোবাইকটি জব্দ করে পুলিশ। এসআই মো. আব্দুল আউয়াল ও এএসআই (নিরস্ত্র) মো. মাসুদ রানাসহ মতলব উত্তর থানাধীন মতলব-শ্রীরায়েরচর বেড়ীবাঁধ সংলগ্ন উত্তর পার্শ্বের উত্তর ঠেটালিয়া সাকীনস্থ জনৈক আহসান উল্যাহ দোকানের সামনে রাস্ত্মার উপর হইতে ফতেপুর (উত্তর) গ্রামের মাদক ব্যবসায়ী উজ্জল হোসেন (৩৮)কে ১৫টি ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য)সহ আটক করা হয়।

মতলব উত্তর থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া, এএসআই (নিরস্ত্র) মো. সুমন, এএসআই (নিরস্ত্র) মো. মোজাম্মেল হক এবং এএসআই (নিরস্ত্র) মো. সেলিম মিয়া গণ জিআর ওয়ারেন্ট মূলে ৩ জন এবং সিআর ওয়ারেন্ট মূলে ১ জন মোট ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ