শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মতলব উত্তরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক উৎসব আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

কমসূচীর অংশ হিসেবে সকাল ৮টায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নৃত্য, কবিতা আবৃতি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাবিবা আফরোজা শাপলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ওসি (তদন্ত) মোঃ মাসুদ, উপজেলা সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মাস্টার, আওয়ামীলীগ নেতা সরকার মোঃ আলাউদ্দিন’সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ