শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মতলব উত্তরে গেইমস খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ৫

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দক্ষিন আদুরভিটি গ্রামে মোবাইলে গেইমস খেলাকে কেন্দ্র করে ২১ জুন সোমবার রাত সাড়ে ১০টায় পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, দা, রড, লাঠি ইত্যাদিতে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা ও মারধর করে।

এ ঘটনায় নারী’সহ গুরুত্বর আহত ৫ জন। আহতরা হলো- আদুরভিটি গ্রামের স্বপন আখন, টুটুল আখন, আসমা বেগম, মোহন আখন ও শিপন আখন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

দক্ষিণ আদুরভিটি গ্রামের মৃত. আহাম্মদ আখনের ছেলে শিপন আখন বাদি হয়ে মতলব উত্তর থানার একই গ্রামের মৃত. ফয়েজ উল্লাহ আখনের ছেলে ইউসুফ আখন, সানাউল্লাহ আখন, সানাউল্লাহ আখনের ছেলে তানভীর ও তানজিল, অলি উল্লাহ আখনের ছেলে রামিম, স্ত্রী ফারজানা, সানাউল্লাহ আখনের স্ত্রী তাছলিমা ও মৃত. ফয়েজ উল্লাহ আখনের ছেলে অলি উল্লাহ আখনকে বিবাদী করে একটি মামলা দায়ের করে।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২১ জুন দুপুরে তানভির ও তানজিলের সাথে শাকিলের মোবাইল ফোনের গেইমস নিয়ে কথা কাটাকাটি হয়। এছাড়াও ওই পরিবারের সাথে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। কথা কাটাকাটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে গালমন্দ হয়।এরই প্রেক্ষিতে রাত সাড়ে ১০টার দিকে সকল বিবাদদীরা সহ অজ্ঞাত নামা বিবাদীরা পূর্ব বিরোধের জের ধরিয়া পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, দা, রড, লাঠি ইত্যাদিতে সজ্জিত হইয়া অতর্কিতভাবে বে-আইনী জনতাবদ্ধে শিপনের বাড়ীতে ও বসত ঘরে অনধিকার প্রবেশ করিয়া হামলা করে এলোপাতাড়ি মারধর করে। বসত ঘরের বেড়া, দরজা, জানালা কোপাইয়া ক্ষয়ক্ষতি করে।
আহতদের প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে রোগীদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকের কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। রাতেই মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। ঘটনার পর আসামীরা পালিয়ে যায়, আসামীদের আটকের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ