শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

মতলব উত্তরে গণটিকায় একদিনে ৯ হাজার ডোজ প্রদান

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

সারাদেশে একযোগে করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে মতলব উত্তর উপজেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে সম্পন্ন হয়েছে। মতলব উত্তরের ১৪টি ইউনিয়ন ও ০১টি পৌরসভায় একযোগে গণটিকা প্রদানের প্রথমদিনে প্রতি ইউনিয়নে ৬০০ জন করে ৯ হাজার টিকা প্রদান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

মতলব উত্তরের সকল ইউনিয়নের চেয়ারম্যান থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলার মাধ্যমে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটি সার্বক্ষণিক সেখানে টিকাদান কার্যক্রম তদারকি করেছেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগি সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন কেন্দ্রে কাজ করেছেন ।বীর মুক্তিযোদ্ধাগণ, বয়স্ক, প্রতিবন্ধী ব্যাক্তি এবং মহিলাগণ অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণ করেছেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন’সহ টিকাদানের সাথে সংশিলিষ্ট হাসপাতালের সকলেই অত্যন্ত পরিশ্রম করেছেন।
গণটিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ও সেনাবাহিনীর সমন্বয়ে প্রতিটি টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়েছে।


গণটিকা কার্যক্রমের প্রথম দিনে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে উপজেলা প্রশাসনকে যেভাবে সহযোগীতা করেছেন এজন্য উপজেলা নির্বাহী অফিসার সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তী গণটিকা কার্যক্রমও সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মতলব উত্তরউপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।


এই ক্যাটাগরির আরো সংবাদ