শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মতলব উত্তরে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মাঠ দিবস

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

১৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল খান পাপ্পু, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কৃষক মনজুরুল আলম খোকন, জামাল চৌধুরী।

ইউএনও গাজী শরিফুল হাসান বলেছেন, ভাল বীজের মান নিশ্চিতকরনের জন্য বর্তমান সরকার কৃষকদের বীজ উৎপাদনে সক্ষম করে তুলতে কৃষকদের উদ্যোক্তা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোক্তাদের বীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকেরা যাতে মান সম্মত বীজ পায় সেজন্য প্রকল্পটি কাজ করছে। আশা করি কৃষকরা বীজ উৎপাদন করে এবং সঠিক ভাবে সংরক্ষণ করে বীজের ঘাটতি মেটাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত মাঠ দিবসে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ