শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মতলব উত্তরে ইউএনও’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসানের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নম্বরটি ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তাই এ ব্যাপারে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সচেতনতা সৃষ্টিতে প্রশাসনের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, ‘দুপুরে সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র জেলা প্রশাসক কার্যালয় থেকে উন্নয়ন মূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কাছে ফোন দিয়ে সরকারি বরাদ্দ এনে দেওয়ার কথা বলে টাকা দাবি করেছে। অনেকের কাছে ফোন দেওয়া হলেও আর কেউ প্রতারিত হননি।

এখলাছপুর ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ বলেন, ‘আমাকে ইউএনওর মোবাইল ফোন থেকে কল করে টাকা চেয়েছে। তবে আমি লেনদেন করিনি।’

ইউএনও আরও বলেন, ‘নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফেসবুক আইডিসহ উপজেলা প্রশাসন, মতলব উত্তর পেজেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।’

প্রতারণা থেকে রেহাই পেতে সচেতন হওয়ার আহবান জানিয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালকে বলেন, ওই নম্বর থেকে ফোন দিলে না ধরে পরবর্তীকে কল করে নিশ্চিত হওয়ার জন্য বলা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ