মতলব উত্তরে শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৪ সেপ্টেম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ফ্রি চিকিৎসা কার্যক্রমে সেবা প্রদান করেন,খ্যাতনামা ৬ জন চিকিৎসক । তাঁরা হলেন, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন সহকারী অধ্যাপক ডা: মাহমুদুল হাসান কাফি, নিউরো সার্জন ডা:বশির আহম্মেদ খান, মেডিসিন বিশেষজ্ঞ ডা:সামছুদ্দোহা সরকার সঞ্চয়, প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডা: রুবিনা বারী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আহসান উল্লাহ আল বাকী, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ নূরুল আমিন দিপু।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন সহকারী অধ্যাপক ডা: মাহমুদুল হাসান কাফি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দিন ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।