চাঁদপুরের মতলবে বিগত কয়েক দিনের প্রবল বর্ষণে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল দখল ও ভরাট, ময়লা-আবর্জনায় খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সড়তে পারছে না জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ।
সোমবার (৯ আগষ্ট) মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ঘনিয়ার পাড়, ঠাকুর চর, ছেংগারচর, বালুর চর, জোড়খালী,কলাকান্দা, হানির পাড়, মিলারচর, পাঁচআনী, মাথাভাঙ্গা, লেদামদি, নাউরীসহ বিভিন্ন এলাকার বৃষ্টির পানিতে সৃস্ট জলাবদ্ধতা সরেজমিনে ঘুরে দেখেন।
তিনি পানি নিস্কাশন বন্ধ হয়ে আছে এমন খাল গুলো ঘুরে দেখেন। তার মধ্যে ছেংগারচর বাজার এলাকার পাউবোর খালটি দেখে তিনি অভাক হয়ে যান। পরিদর্শনকালে কৃষকদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ দিয়ে চেস্টা করবেন বলে জানান ।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, কয়েকদিনের ভারী বর্ষনে সেচ প্রকল্পের ভিতর জলাবদ্ধতার সৃস্টি হযেছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। ফসলি জমি, মৎস্য খামার, রাস্তা, বাড়ি তলিয়ে আছে। নিস্কাশন খাল গুলোতে বিভিন্ন স্থান দিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি ও সংস্কার না করায় বৃষ্টির পানি সড়তে পারছে না। আমি পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। পাউবোর কর্তৃপক্ষ পানি নিস্কাশন খালগুলো দখল মুক্ত ও সংস্কারের ব্যবস্থা নেন। পাম্পের মাধ্যমে পানি দ্রত্ব নিস্কাশনের ব্যবস্থা করেন।