মতলব উত্তর উপজেলার গজরা ইউপির পশ্চিম রায়েরদিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী এবং গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানা উল্লাহ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,মো. শহীদ উল্লাহ প্রধান।
আরো বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিও প্যানেল চেয়ারম্যান এমএ সাত্তার মেম্বার, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, উপজেলা শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আকবর মাষ্টার, নব নির্বাচিত মেম্বার আব্দুল মান্নান সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালী উল্লাহ অজি, গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান,সহ সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,গজরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম, ইউপি সদস্য মো. সুরুজ মুন্সী, আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া , গিয়াস উদ্দিন, ফয়েজ আহমেদ, রেহান উদ্দিন, আবুল হোসেন হাজী, সাইফুল ইসলাম, পুতুল বেগম, ফজিলত বেগম, সুভাষ ভৌমিক, সোহেল, নাজমুল হোসেন, শাহজাহান প্রমুখ। বক্তারা এ ঘটনার সাথে জড়িত গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল মাষ্টার , সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সাহেব আলী মিজি এবং সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মোঃ রফিক এর দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।