শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

মতলবে ৯ দিনে ২ হাজার ৯০ জনের টিকা গ্রহণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের ন্যায় মতলব দক্ষিণেও সর্বসাধারণের মাঝে কোভিড-১৯ এর করোনা টিকা গ্রহণের আগ্রহ দেখা দিয়েছে। টিকা গ্রহণকারীদের মাঝে কোন রকম পাশ্বপ্রতিক্রিয়া না থাকায় করোনার টিকা গ্রহণে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের টিকা প্রদানে ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট- ২ হাজার ৯০ জন টিকা গ্রহণ করেন।

তন্মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার মেয়র, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষজন আগ্রহের সাথে এই টিকা গ্রহণ করতে হাসপাতালে যান। গত ৯ দিনের মধ্যে টিকা গ্রহণ করেন ২ হাজার ৯০ জন।

৭ ফেব্রুয়ারি ৩০ জন, ৮ ফেব্রুয়ারি ৬০ জন, ৯ ফেব্রুয়ারি ২শত জন, ১০ ফেব্রুয়ারি ২শত ৬০, ১১ ফেব্রুয়ারি ৪শত ৩০ জন্য, ১৩ ফেব্রুয়ারি ২শত ৮০, ১৪ ফেব্রুয়ারি ২শত ৫০ জন এবং ১৫ ফেব্রুয়ারি ৩শত ১০ জন ও ১৬ ফেব্রুয়ারি ২শত ৬০ জন।

সূত্রে আরও জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার জন্য ৬শত ২৬ ভায়াল করোনা ভাইরাসের টিকা এসেছে। যার মাধ্যমে ৬ হাজার ২শত ৬০ ডোজ টিকা প্রদান করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে প্রতিদিনই টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তিরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহণ করছেন। স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখলভাবে টিকা প্রদান করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল বলেন, মতলব দক্ষিণে এখন পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত টিকার পার্শ্বপ্রতিক্রিয়া অভিযোগ পাওয়া যায়নি। যার ফলে টিকা গ্রহণের আগ্রহ দিনদিন বেড়ে চলেছে। যারা টিকা নিচ্ছেন তাদেরকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ