শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মতলবে ১৯৮ পিছ ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব দক্ষিণে কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে -জিহাদ (১৬), পিতা মামুন মিয়া, গ্রাম বাটপাড়া, মঃ মিশু (২২), পিতা সিরাজ মিয়া,গ্রাম জগতপুর, শাহজালাল (২৫), পিতা শাহজাহান মুয়া, গ্রাম জগতপুর ও সাগর চন্দ্র সরকার (২৯), পিতা নান্টু চন্দ্র সরকার, গ্রাম কৃষ্ণপুর, সকলের থানা ও জেলা কুমিল্লা।

১ ফেব্রুয়ারী বেলা সাড়ে এগারোটায় মতলব পৌরসভার মোবারকদী এলাকা থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিএনজি যোগে ৪টি ব্যাগ কাঁধে ঝুলিয়ে ৪জন যুবক বরদিয়া আড়ং বাজারে এসে নামে। সেখান থেকে একটি অটো বাইকে করে মোবারকদী-বিষ্ণুপুর সীমান্তবর্তী এলাকার নৌকা ঘাটে যাচ্ছিল। অটোবাইক চালক কবিরের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুলকে মোবাইলের মাধ্যমে অবহিত করলে প্যানেল মেয়র ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ওই যুবকদের সাথে থাকা ব্যাগ তল্লাসি করলে ফেনসিডিল পাওয়া যায়।পরে ৪ যুবককে মাদকসহ সেখান থেকে আটক করে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে আসা হয় । পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে সাথে সাথে থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত বলেন, আটককৃতদের একটি সংঘবদ্ধচক্র রয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে আসামীদের আদালতে প্রেরন করা হবে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ