শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মতলবে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ১০ ফেব্রæয়ারি ডাঃ নুসরাত জাহান মিথেন যোগদান করেছেন। এর আগে তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৮ ফেব্রæয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। তিনি ৩৩তম বিসিএস চিকিৎসায় উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে অত্র হাসপাতালে যোগদান করেন। তাঁর পৈত্রিক নিবাস মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তাঁর পিতা মোঃ লোকমান হেকিম (অবঃ) অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও মা নাজনীন আক্তার (অবঃ) প্রধান শিক্ষিকা। তাঁর ভাই ফিরোজ আহমেদ প্রোপেন অত্র হাসপাতালের মেডিকেল অফিসার ও বোন ড. দিলশাদ জাহান মিথেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় রয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জননী।


এছাড়াও তিনি আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের সেক্রেটারী, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাথী বোন, ফ্রেন্ডস’৯৯ সামজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
ডা. নুসরাত জাহান মিথেন বলেন, আমি সরকারের সকল চিকিৎসা সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ