শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মতলবে সমু মেশিন ওয়েলের বর্জ্য ও কেমিক্যালে পরিবেশ দূষন চরমে

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরে মতলব উত্তরে নাগরিক দুর্ভোগের অন্যতম কারণ হয়ে উঠেছে মের্সাস সমু মেশিন ওয়েল কোং (মবিল কারখানা)। এতে  নির্গত হচ্ছে কেমিক্যাল বর্জ্য ও নোংরা পানি। এলাকার মেঘনা -ধনাগোধা নদী ও খালে পেরিয়ে এই পানিতে দূষিত হচ্ছে নদী। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বেড়েছে নাগরিক দুর্ভোগ। 

এবিষয়ে মতলব উত্তর থানা, নির্বাহী অফিসার কার্যালয়, এসপি অফিস ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন এলাকাবাসীরা।

অভিযোগ সূত্র জানা গেছে,  মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার সংলগ্ন মের্সাস সমু মেশিন ওয়েলের  মালিক লোকমান হোসেন ঢালী খরচ বাঁচানোর জন্য রাতের আঁধারে তাদের শিল্প-কারখানার বর্জ্য কোনও শোধন না করেই সরাসরি নদী সংযোগ খালে ছেড়ে দিচ্ছে।

এদিকে বায়ু দূষনের কুফলে এসব নির্গত কালো ধোয়ার কারণে পরিবেশ ও বায়ু দূষণ করে মানুষের শ্বাস কষ্ট, হাপানিসহ নানা রোগ বালাইয়ের সৃষ্টি করছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার কালিপুর বাজার সংলগ্ন এ মের্সাস সমু মেশিন ওয়েল এলাকার খাল ও নদীর  পানি কালো ও হয়ে আছে। উৎকট দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম স্থানীয়দের। এসব নোংরা ময়লা পানিতে জন্ম হচ্ছে মশার। মশার যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়রা। এই মবিল কারখানার পাশেই রয়েছে বাজার, হাসপাতাল, স্কুল কলেজ ও মতলব -ঢাকা যাতায়াতের  ট্রলার সংযোগ। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম।

এ এলাকার বাসিন্দারা জানান, পানি নিস্কাশনের সব খালের পানির রঙ লাল ও কালো হয়ে গেছে। প্রায় ১৫ বছর ধরে এই অবস্থার মধ্যেই এসব এলাকার হাজার হাজার মানুষ বসবাস করে আসছেন।  সমু মেশিন ওয়েলের মালিক লোকমান ঢালী ব্যবসার কথা চিন্তা করলেও সাধারণ মানুষের কোনও চিন্তা তার নেই। ফলে মবিল কারখানার দুর্গন্ধ মানব দেহের বিভিন্ন ক্ষতি করে।

এলাকাবাসীদের অভিযোগ, এই মবিল কারখানায়  ক্ষতিকারক স্পিরিট, প্লাস্টিক কনা ও পোরা মবিল ব্যাবহার করছে। তাছাড়া সরসারি বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি খালে ও নদীতে ছাড়ার কারণে এ এলাকা দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

এ বিষয়ে মের্সাস সমু মেশিন ওয়েলের মালিক লোকমান হোসেন ঢালী বলেন, আমি সরকারি সকল  নিয়ম-কানুন মেনেই কাজ করছি। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।


এই ক্যাটাগরির আরো সংবাদ