শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মতলবে শিল্পাঞ্চল গড়ে তুলুন, আমরা গ্রাসের ব্যবস্থা করব : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

পরিকল্পিত শিল্প এলাকার বাইরে কেউ কারখানা করলে তাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তুলুন, আমরা গ্যাসের ব্যবস্থা করে দিব। এখন আর বিদ্যুতের সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েত নগর পারিবারিক সফরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আসেন।

এসময় তিনি গালিমখা এলাকায় পথসভায় এসব কথা বলেন। এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে এই নিয়ম প্রযোজ্য হবে। পরিকল্পিত শিল্পাঞ্চলের বাইরে যারা কারখানা স্থাপন করে ফেলেছেন তারা সেগুলো পরিকল্পিত শিল্পাঞ্চলে স্থানান্তর করতে পারবেন। নসরুল হামিদ বলেন, এখন থেকে যারা এখানে শিল্প এলাকা করতে চাচ্ছেন বা শিল্প এলাকা করতে যাবেন বা করে ফেলেছেন কিছু, তাদেরকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। পরিকল্পিত শিল্পাঞ্চল বলতে সরকারের অর্থনৈতিক অঞ্চলগুলো ছাড়াও বিসিককে বোঝানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের কথা হল, সরকারের অনুমোদিত পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের সংযোগ, বিদ্যুতের সংযোগ দেওয়া যাবে না। কেউ যদি যত্রতত্র অনুমোদন ছাড়া করে তাদের লাইন কেটে দেওয়া হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সমস্যা হচ্ছে, গ্যাস দেওয়া সমস্যা হচ্ছে। অপরিকল্পিতভাবে করা তো, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তারা ভবিষ্যতে পরিকল্পিত শিল্প এলাকায় শিফট করতে পারেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ