শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মতলবে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুমন আহম্মেদ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে ওই শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৬ নভেম্বর রবিবার সকালে উপজেলা ক্যাম্পাসে মানববন্ধন এবং বটতলায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের এই উপজেলায় স্কুলের কার্যক্রম স্বাভাবিক রেখেই প্রতিবাদে ৫ শতাধিক শিক্ষকের সমাগম ঘটে।
চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আনোয়ারুল কবির ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তবা রাখে-উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুজাফ্ফর হোসেন ও ছৈয়দ আহমেদ বুলবুল,
মামুনুর রশিদ, নুরে আলম ছিদ্দিকী, কোহিনুর আক্তার,সুখরঞ্জন বিশ্বাস,সালমা পারভীন,কুলসুম আক্তার,খায়ের উদ্দিন,শাহ আলম, আশেকুজ্জামান,তাহমিনা আক্তার,ফরিদ উদ্দিন, মহসীন মিয়া, আব্দুল হালিম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রাজীব ঢালী, শ্যামল কুমার বাড়ৈ প্রমূখ।
উল্লেখ্য, ৩ নভেম্বর স্কুলে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির দ্বন্ধের তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে এসএমসি’র সভাপতি মহিউদ্দিম জামান ও তার সমর্থিত লোকজনরা প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ