শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

মতলবে লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের বেদখল সম্পত্তি উদ্ধার

মো: রবিউল আলম, মতলব / ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের বেদখল সম্পত্তি উদ্ধার করা হয়েছে। গত কয়েক দিনে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে কলেজের গভর্ণিং বডির সদস্য, এলাকার প্রাক্তন ছাত্র ও এলাকাবাসীদের সহযোগিতায় এ সম্পত্তি উদ্ধার করা হয়।
সরোজমিনে গিয়ে জানা যায়, লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের প্রায় ৪ একর ২২শতাংশ সম্পত্তি রয়েছে। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ সম্পত্তি প্রায় ৭০ বছর ধরে বেদখল ছিল।
স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মিয়া মো: আসাদুজ্জামান বলেন, শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড.শামছুল আলম এর নির্দেশনায় সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে এ সম্পত্তি উদ্ধার করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু বলেন, এলাকাবাসীর সহযোগিতায় লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের সম্পত্তির সমস্যা সমাধান হওয়ায় আমরা সকলের কাছে কৃতজ্ঞ।
এলাকার মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন, এলাকার স্কুল কমিটি ও সরকারের সার্বিক সহযোগিতায় এ সম্পত্তি উদ্ধার হওয়ায় আমরা খুবই আনন্দিত।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: কাইয়ূম খান বলেন, লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের সম্পত্তি দখল মুক্ত হয়েছে শুনে খুবই খুশি হলাম। তবে বিষয়টি আমাকে কেউ জানায় নি ।


এই ক্যাটাগরির আরো সংবাদ