শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

মতলবে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দেশের ৬৬০টি থানায় একযোগে এই দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে গন ভবন থেকে সরাসরি সম্প্রসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষন উপভোগ করা হয়।

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ মতলব দক্ষিণ থানার আয়োজনে বিকাল ৪টায় থানা প্রাঙ্গনে আনন্দ উদ্যাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, সাংবাদিক রোকনুজ্জামান রোকন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মেহেরিন আলম।

আলোচনার পূর্বে জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন সম্প্রচার করা হয়।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, ৪নং নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালূকদার, উপজেলা ফায়ার ষ্ট্রেশনের ষ্ট্রেশন অফিসার আশাদুজ্জামান, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, গোলাম রাব্বানী, মতলব পৌরসভার পুনরায় নির্বাচিত কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, নবনির্বাচিত কাউন্সিলর লিয়াকত আলী সরকার, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম মহন, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পিন্টু সাহা, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১,২ ও ৩নং আসনের নবনির্বাচিত কাউন্সিলর মরিয়ম আক্তার শিখ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের পুনরায় নির্বাচিত কাউন্সিলর জোহরা খাতুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ