শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

মতলবে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস উদযাপন

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিজয় ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরের মাতলব নিউজটেল মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মতলব বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় ভবনে এসে শেষ হয়।

পরে বিজয় ভবনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহবায়ক ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযুদ্বা শাহআলম, প্রকৌশলী জসীমউদ্দীন, মুক্তিযোদ্ধার সন্তান ও কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল প্রমুখ।

স্মৃতিচারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযুদ্ধা রুস্তম আলী তালুকদার এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযুদ্ধা বিভূতিভূষণ সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মুন্সিরহাট কলেজের প্রভাষক জসিম উদ্দিন মৃধা। এসময় উপজেলার বীর মুক্তিযুদ্ধাগণ এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ