শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মতলবে বস্তা মাথায় নিয়ে পানিতে ডুবে মৃত্যু

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উঃ) / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধানের বস্তা মাথায় নিয়ে খাল পার হতে গিয়ে খালের পানিতে তলিয়ে খালেক আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর)  দুপুরে  উপজেলার এখলাশপুর বড়চর গ্রামে এর মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত খালেক আলী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পিকা গ্রামের হাসান আলীর পুত্র।

নিহতের ফুফাতো ভাই রিপন মিয়া বলেন, তারা ৮০ জন শ্রমিক গত ২৫ দিন ধরে মতলব উত্তর উপজেলার একলাশপুরে কৃষি কাজ করতে আসেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে ও তারা গৃহস্থের বীজ ধানের বস্তা মাথায় নিয়ে তারা ক্ষেতে রোপন করতে কাজে নামেন। দুপুরের দিকে কয়েকজন শ্রমিক বীজ ধানের বস্তা মাথায় করে খাল পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ করে নিহত খালেক ওই বীজ ধানের বস্তা মাথায় থাকা অবস্থায় খাল পার হতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায়। অন্যান্য শ্রমিকরা মিলে তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করেন।  থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ