মতলবে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে শতাধিক পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি, আওলাদে রাসুল (দ)শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানীর (মাজিআ) নির্দেশে মতলব উত্তরের পাচানী বহুমুখী বাজার এলাকায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে শতাধিক পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সদস্য শেখ ওমর ফারুক,সমাজ সেবক ছানা উল্লাহ হাজী,সমাজ সেবক মজিবুর রহমান, মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন যুব ফোরামের সাধারণ সম্পাদক মনসুর দেওয়ান।