শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

মতলবে ভারী বর্ষনে জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়-ক্ষতি

মতলব উত্তর প্রতিনিধি / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে একদিনের ভারি বর্ষণে ‘মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে কারণে বসতবাড়িতে পানি উঠেছে, পুকুর ডুবে মাছ ছুটে গেছে এবং  ফসলগুলো তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির আশংকা মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে আমন চাষিদের রোপা আমন  এখন পানির নিচে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এই ক্ষতি আরও বাড়বে।


দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা  সেচ প্রকল্প । খবর নিয়ে জানা গেছে, এই সেচ প্রকল্পের আওতায় আবাদযোগ্য জমি ১৪.১ হেক্টর। সেচ প্রকল্প এলাকায় বছর জুড়ে বোরো, আউশ ও আমন আবাদ হয়। চলতি মোসুমে ২ সপ্তাহ আগে রোপন করা হয়েছে  আমন চাষ। জলাবদ্ধতার কারণে  জমি পানিতে তলিয়ে গেছে। রোপা আমন ৩/৪ ফুট পানির নিচে থাকায় অনেকটা হতাশার মধ্যে রয়েছে হাজার হাজার কৃষক।

মতলব উত্তর উপজেলার বারআনী গ্রামের কৃষক ওমর আলী ও মাহমুদ আলী বলেন, আমাদের এলাকার পানি নিষ্কাশনের জন্য ১ টি খাল রয়েছে। ওই খালই দখল হয়ে আছে। আমাদের পানি নিষ্কাশনের জন্য তেমন কোন ভালো ব্যাবস্থা নাই।


জোড়খালী গ্রামের কৃষক গোলাম মস্তফা মিয়াজী  বলেন, আমাদের এলাকায়ও রোপা ফসল, মৎস্য খামার ও বসতঘরসহ বহু স্থাপনা তলিয়ে গেছে। আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ভারী বর্ষণে উপজেলার ছেংগারচর , জোড়খালী,বারআনী,হানিরপাড়,কলাকান্দা,দশআনী, দুর্গাপুর, লতরদি, এখলাছপুর, ফতেপুর, ব্রাম্মনচক, নওদোনা, নিশ্চিন্তপুর, লুধুয়াসহ একাধিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন  বলেন, ভারী বর্ষণে হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাম্প চালিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দুর করা হবে।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন  বলেন, ভারী বৃষ্টির কারণে  ফসল ক্ষতির তথ্য পাওয়া গেছে। সেচ কর্তৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য আমরা অনুরোধ করেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ