শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মতলবে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের জানাজা সম্পন্ন

মুহাম্মদ সুয়াইব আহমেদ / ৫৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ঐতিহ্যবাহী মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন শুক্রবার (৫ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর । মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্বীয়-স্বজন, বন্ধু বান্ধব ও গুনীগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৬ নভেম্বর) দুপুর ২টায় দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রেীয় মর্যাদা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া ও থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মফিজুল ইসলাম।পরে বাদ যোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ জয়নাল আবেদীনকে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দিক, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী সরকার, মরহুমের ছেলে সানাউল করিম সাগর।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী আলহাজ্ব মো: টুকু মিয়া ফরাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ