শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মতলবে বিক্রি হওয়া শিশুটিকে পুনাকের উপহার সামগ্রী ও অর্থ প্রদান

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে হাসপাতালের সিজারিয়ান বিল পরিশোধ করতে না পেরে বিক্রি হওয়ার পরে উদ্ধার হওয়া সেই শিশু মোঃ আবরারকে উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করছেন চাঁদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতি।

শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে পুনাক কেন্দ্রীয় কমিটির সভাপতির নির্দেশে পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী শিশু সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ নিয়ে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার বারআনি গ্রামে শিশুটির বাড়িতে হাজির হন।

এসময় পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশানা আরাফাত ও সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বলেন, হারিয়ে যাওয়া শিশুটি তার মায়ের কোল ফিরে পাওয়ায় আমি খুবই আনন্দিত। তাই কেন্দ্রীয় পুনাক সভাপতি জীশান মীর্জার নির্দেশনায় আমরা উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার নিয়ে এসেছি। আমরা আশা করি সাসনের দিনগুলোতেও এই শিশুটির পাশে থাকব।

জেলা পুলিশ সুপারের সহধর্মিণী আরও বলেন, শিশুটির বাবা বর্তমানে পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করে একটি কাজের ব্যবস্থা করে দিতে থানা পুলিশকে বলা হয়েছে। আমি শিশুটির সার্বিক মঙ্গল কামনা করি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসাপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় শিশুটিকে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে ব্যাপক ভাইরাল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দরিদ্র মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশুটির নাম রাখা হয়েছে মোঃ আবরার। এদিকে শিশুটি জন্ম নেওয়ার আগেই সিজারিয়ানের টাকা যোগাড় করতে না পেরে তার পিতা দিন মজুর মোঃ আলম নিরুদ্দেশ হয়ে যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ