শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

মতলবে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণে আয়াপি ইসলাম আরার নামে ৪ বছরের এক শিশু বাথরুমের বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ কলাদি গ্রামের আক্তার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নিজ বাসায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

শিশুর পিতা আক্তার হোসেন বলেন, দুপুরে তার ছেলে আরার সকলের অগোচরে বাথরুমে চলে যায়। বাথরুমে থাকা পানিভর্তি বালতিতে খেলার ছলে উপুড় হয়ে পড়ে যায়। তার মা সুমাইয়া তাকে দেখতে না পেয়ে বাসার ভিতরে খুঁজতে খুঁজতে বাথরুমে গিয়ে দেখতে পায় বালতিতে পরে আছে শিশু পুত্র আরার। সাথে সাথে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে বালতি থেকে উদ্ধার করে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা কর্মকর্তা শিশুটিকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ