শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মতলবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে জরিমানা

মোঃ ফয়সাল খন্দকার, মতলব (দ;) (চাঁদপুর) / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং সরকারের দেয়া বিধিনিষেধ বাস্তবায়নে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৯ জুলাই) সরকার ঘোষিত লকডাউনের নবম দিনে মতলব বাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান ও জেলা ম্যাজিষ্ট্র্যাট এনামুল হাসান, সেনাবাহিনী এবং পুলিশ ফোর্স উপজেলা সদরের রিক্সা স্ট্যান্ড, ম্যাক্সি স্ট্যান্ড, বাইপাস সড়ক,পানির ট্যাংকির মোড়, টিএন্ডটি এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে বিধিনিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাজারে আসা,মাস্ক পরিধান না করা এবং বাইক নিয়ে ঘোরাফেরা করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ টি মামলায় ১৬ শত টাকা জরিমানা করা হয়েছে। এসময় বাজারে আগত মানুষজনকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার জন্য এবং বিনা প্রয়োজনে বাসা বাড়ী থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।কোন বিবরণ উপলভ্য নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, জরিমানা করা বড় বিষয় নয়,করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করার জন্যই হচ্ছে সরকারের এ প্রচেষ্টা। তাই সবাই ঘরে থাকা, সামাজিক দুরুত্ব বজায় রাখা এবং সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলাই হচ্ছে প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই বেলায়েত , মতলব প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, সদস্য সমীর ভট্টাচার্য বলু ।


এই ক্যাটাগরির আরো সংবাদ