শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মতলবে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (৪) ও জান্নাত (৪) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামপুর গ্রামের খাঁন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,‘ রামপুর খাঁন বাড়ির সিরাজ খাঁনের ছেলে ইয়ামিন ও ইসমাইল খাঁনে মেয়ে জান্নাত (৪)সবার অজান্তে খেলার ছলে বাড়ির পুকুরে চলে যায়। বাবা-মা তাদেরকে না দেখে বাড়ির সবাই খুঁজতে থাকে। হঠাৎ করে দেখতে পায় পুকুরের পাড় পানিতে জান্নাত ও ইয়ামিন পড়ে আছে। সাথে সাথে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। জান্নাত ও ইয়ামিন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই-বোন।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন,‘বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ