শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

মতলবে নেতাকর্মীদের সাথে এমপি রুহুলের মতবিনিময়

মো: কামরুজ্জামান হারুন, মতলব উত্তর / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

চাঁদপুর মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নের বেরী বাঁধ সাংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

এড. নুরুল আমিন রুহুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।

এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন পরিছন্ন,ও সৎ রাজনৈতিক নেতা। শেখ হাসিনা আমাকে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় আমি তার কাছে কৃতজ্ঞ। সেই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ন সম্পাদক বাহা উদ্দিন নাসিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও কৃতজ্ঞ। যারা আমার উপর আস্থা রেখে এ দায়িত্ব দিয়েছেন আমি যেন তার প্রতিদান দিতে পাড়ি সে জন্যে দোয়া করবেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় মতলবের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বড়ব ড় মেঘা প্রকল্পের কাজ হচ্ছে মতলব উত্তরে। মতলব উত্তরের দীর্ঘ ৫০ বছরের আকাংখা পূরণ হতে যাচ্ছে। কালিপুর থেকে চরকালিপুর ব্রীজের কাজ অনেক দূর এগিয়ে গেছে।আশা করি ১ বছরের মধ্যে কাজ শুরু হবে। সভা পরিচালনায় করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কবির হোসেন মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজি, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সধারন সম্পাদক কাজী শরীফ, যুগ্ন সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল মাহমুদ টিটু, জহির চৌধুরী, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ বাবুল, যুবলীগের সভাপতি মামুন জমাদার, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ