শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মতলবে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃ্ত্য

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে নানার বাড়িতে বেড়তে এসে মোস্তাকিন নামে ৪ বছরের এক শিশু পানি ডুবে মারা যায়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পানিতে পড়ে শিশুর মৃত্যু হওয়া শিশুটির নাম মোস্তাকিন (৪) পিতা- শহিদ উল্লাহ, বাড়ি নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ ইস্কান্দার। শিশুটির বাবা প্রবাসে থাকে, শিশুটির মা আমেনা বেগম ১৫ দিন পূর্বে শিশুর নানার বাড়ি মতলব উত্তর উপজেলার খন্দকার কান্দি লস্কর বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিশু মুনতাকিনের নানী মর্জিনা বেগম ও মা আমেনা রান্না ঘরে ব্যস্ত ছিলেন। ওই ফাঁকে সে হাটতে হাটতে পুকুর পাড়ে যায়। হঠাৎ সকলের অজান্তেই সে পানিতে পড়ে।

শিশুটিকে নিয়ে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

একমাত্র সন্তানের মৃত্যুতে মা আমেনা বেগম বাকরুদ্ধ। নানা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।  মৃত শিশু মুস্তাকিনকে দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়ি নাঙ্গলবন্দে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ