শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

মতলবে ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণে দাবিতে গণসমাবেশ

মো: রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর-ঢাকা সংযোগের লক্ষ্যে কালীপুরে ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ দীর্ঘ দিনের দাবী মতলববাসীর। এই দাবীর পরিপেক্ষিতে বৃহস্পতিবার সকালে কালীপুরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এসময় তিনি বলেন, গজারিয়া ও মতলব সীমান্তবর্তী দুই উপজেলার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি ধনাগোদা নদীর ওপর একটি ব্রীজ। এখন মতলব ধনাগোদা নদীর উপর সংযোগের জন্য নির্মাণ বাস্তবায়ন এখন সময়ের দাবি। চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুরের সংসদ সদস্যরা ধনাগোদা নদীর উপর সংযোগ সেতু তৈরির একাত্মতা প্রকাশ করেছেন। ব্রীজটি নির্মাণ হলে মতলবে পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে।

উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ, প্রকল্প পরিচালক (সেতু নির্মাণ প্রকল্প এলজিইডি) মোঃ এবায়েদ আলী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদুল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য রাধ্যেশ্যাম সাহা চান্দু বাবু, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত গাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সহস্রাধিক জনতা।

উপস্থিত সকলে কালীপুর ব্রীজের উপর দিয়ে ঢাকার সাথে সংযোগ সেতু দ্রুত নির্মাণের দাবীতে একাত্মতা প্রকাশ করেন। সেতুটি নির্মাণ হলে মতলব তথা চাঁদপুরের সকল উপজেলাবাসী, লক্ষীপুর ও নোয়াখালীসহ কয়েকটি জেলার সাথে ঢাকার সংযোগ হাতের নাগাল হবে। ব্যবসা বাণিজ্য ও শিল্পাঞ্চলে পরিণত হবে এসব এলাকাগুলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ