শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

মতলবে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাপের বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের এক জননী। সে মতলব পৌরএলাকার নবকলস গ্রামের বাবুল দেওয়ানের মেয়ে।

রবিবার (৩ অক্টোবর) বিকাল ৫ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে পপি আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসী স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনদের নানা ধরনের অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাগে ক্ষোভে অভিমান করে বাপের বাড়িতে এসে গলায় ফাঁশি দিয়ে আত্মহত্যা করে পপি আক্তার। তার শ্বশুর বাড়ি উপাদী গ্রামে। স্বামীর নাম হযরত আলী বকাউল। সে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে।

পপি আক্তারের বাবা বাবুল দেওয়ান অভিযোগ করে বলেন, এক মাস আগে তার মেয়ে পপিকে শ্বশুর বাড়িতে ননদ,ভাবী ও শ্বাশুড়ি বেধরক মারধর করে। তার স্বামীকে জানানো হলে উল্টো পপিকে তার স্বামী গালমন্দ করে। শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সইতে না পেরে বাড়িতে চলে আসে। গত কয়েক দিন যাবত তার স্বামি সাথে মোবাইলে ঝগড়া চলে আসছিল এরই মধ্যে তার স্বামী তাকে তালাক দেয়ার হুমকি দেয় বলে জানান । তাই পপি রাগে ক্ষোভে অভিমান করে এ আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে ঘটনা স্হল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ওসি তদন্ত মফিজুল ইসলাম।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ