শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মতলবে ড্রেজিং মেশিন জব্দ, অর্থদণ্ড : ৫০ হাজার

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

মিনি কাটিং ড্রেজিং মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে রহিম গাজী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এই অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামে অভিযুক্ত রহিম গাজী কৃষি জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন। কৃষি জমি থেকে মাটি উত্তোলনের কারণে আশপাশের জমির মাটি কোন বিবরণ উপলভ্য নেই।ভেঙে পড়ছে। এতে ওই ড্রেজিং মেশিন এর চারপাশে কৃষি জমির মালিকরা উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সোমবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রহিম গাজীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজিং মেশিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে অনেক ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ করলে শাস্তি পেতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ