বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল আটটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।
জানা যায়, আটক জয়নাল আবেদীনের বাড়ি জেলার মতলব উত্তর উপজেলার ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের বারোহাতিয়া গ্রামে। ওই গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে তিনি। মতলব দক্ষিণ উপজেলার কলাদী আবাসিক এলাকায় তাঁর শ্বশুর বাড়ি। ওই বাড়িতে থেকেই দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা বড়িসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি নিজেও মাদকাসক্ত। ঐদিন সকাল ৮ টার দিকে শ্বশুর বাড়ির একটি কক্ষে তিনি ইয়াবা বড়ি সেবন করছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে অভিযান চালান এবং ইয়াবা বড়ি সেবনরত অবস্থায় জয়নালকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
মতলব থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জয়নাল আবেদীনকে আজ আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।