শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

মতলবে জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

মতলবে জাটকা সংরক্ষণ সপ্তাহ এর সম্পাদিত নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন (উপকরণ) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।দেশের এ মহা বিপর্যয়ের সময়ও অসহায় মানুষদের মাঝে হাহাকার নেই। সাধারণ মানুষ যেন কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য সবধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে সবাই সামাজিক দুরুত্ব বজায় রেখে সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলবেন। এতে আপনি ও আপনার পরিবার পরিজন সুস্থ্য থাকবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান আনু,মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ। পরে প্রশিক্ষণ প্রাপ্ত ও নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ