শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

মতলবে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

“মাস্ক পড়ার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মসূচী ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

দেশব্যপী নতুন করে করোনার প্রাদুর্ভাব বাড়ায় সরকার ঘোষিত লকডাউন মেনে চলা ও জনগনকে স্বাস্থ্যবিধি মানতে ও উদ্বুদ্ধ করতে মঙ্গলবার (২০ এপ্রিল) মতলবের সিএনজি স্টেশন মোড়ে বিভিন্ন যানবাহন চালক ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় ।

সংস্থার জেলা কমিটির আহ্বায়ক শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ আহসান হাবীব।

কোন বিবরণ উপলভ্য নেই।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলা ও জনসাধারণকে সচেতন করতে এ কর্মসূচী পালিত হয়েছে।

সদস্য সচিব মোঃ খোরশেদ আহমেদের পরিচালনায় মাস্ক বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোঃ ফিরোজ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংস্থার যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ মিয়াজী, যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ আজাদ মজুমদার, সূচনা সাহা, মোঃ আব্দুল আউয়াল।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মাক্স বিতরণ ও জনসচেতনাবৃদ্ধিতে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ