শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

মতলবে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সুমন আহম্মেদ / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

‘মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ছেংগারচর বাজারের বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা খাতের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে হস্তান্তর করা।

এসময় বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোন অপারেশন ছেংগারচর দক্ষিণ ইউনিট ম্যানেজার মো. নুরে আলম, রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ছেংগারচর এজেন্সী ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোনের এজিএম মো. মনির হোসেন, পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর শাখা ব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেন, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ খান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ