শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

মতলবে জাটকা পাচারকারী গাড়ী চালকসহ ৩ জনের কারাদন্ড

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

লক্ষ্মীপুর জেলা থেকে ঢাকায় জাটকা পাচারকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আটক পিকআপ ভ্যানের চালকসহ ৩ পাচারকারীকে ১বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২০ মার্চ) সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীস দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন:- জাটকা পাচারকারী লক্ষ্মীপুর জেলার মো. কাজির হোসেন (৩৫), বিল্লাল হোসেন (২৮) ও গাড়ী চালক শাহীন ইসলাম (২৫)।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকার বিক্রির উদ্দেশ্যে জাটকাগুলো পিক-আপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীস দাশ এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকা হতে একটি পিকআপ ভ্যান থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীস দাশ বলেন, জব্দকৃত মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম উপস্থিত থেকে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন।

এছাড়া জব্দকৃত গাড়ি ও অন্যান্য মালামাল থানা হেফাজতে রাখা হয়েছে। দন্ডপ্রাপ্তদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেন জানান এই কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ