শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

মতলবে জন্ম নিলো ৬ পা ও ২ জরায়ু বিশিষ্ট অদ্ভুত বাছুর

মতলব উত্তর প্রতিনিধি / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভী গরু ৬ পা ও ২ জরায়ু বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। শুধু ৬ পা নয় বাছুরটির ১টি জরায়ুর স্থলে ২টি জরায়ু রয়েছে। তবে গাভী গরুটি বাছুর প্রসব করতে গিয়ে ওই গাভীটি অসুস্থ হয়ে পরলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।

মঙ্গলবার (৫ অক্টোবর ) বিকেলে ওই ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের ঢালী বাড়ির আবদুস ছাত্তার ঢালীর গাভীটি বিরল এই বাছুর জন্ম নেয়ার খবরে এলাকা জুড়ে হই চই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্ন স্থান হতে শত শত মানুষ ছুটে যায় ওই এলাকায়।

গাভীর মালিক আব্দুস ছাত্তার ঢালী বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম।

তিনি জানান, গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। কিন্তু পিছনের বাকী অংশ আর বের না হওয়ার পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষন চেষ্টা করে বাছুরটিকে বাইরে বের করে আনে। এতে গাভী গরুটি একটু অসুস্থ্য হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।

তিনি বলেন, বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু , পিছনে দুটির জায়গায় ৪ টি পা আছে বাকি সবকিছুই ঠিক আছে ।

উপজেলা (ভারপাপ্ত)প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো. তানভীর আনজুম অনিক জানান, বিরল বাছুর প্রসব এটি প্রকৃতির একটি নিয়ম। এখানে কারো কোন হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ