বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুম্মা সারা দেশের মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে ছাত্রদলের পক্ষ থেকে মতলবে আছর নামাজের পর মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ায় অংশ নেন সাবেক আন্তর্জাতিক সম্পাদক ছাত্রদল ঢা.বি সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আশরাফুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবির হোসেন বাবু, আরমান হোসাইন, মতলব পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন, দিপু আহমেদ মিয়াজী, শাখাওয়াত রহমান মাহিম, ফয়সাল খান, হিমেল, আরিফুল ইসলাম, গোলাম রাব্বি, সুভ মোল্লা, রাসেল আহমেদ, মিলন মোল্লা, সাব্বির মোল্লা, তামিম মোল্লা, আসিফ, নাজমুল হোসেন রাব্বি প্রমুখ।