শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

মতলবে গরিব অসহায় হাফেজসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রির্পোটার / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন নিবাসী ক্বারী মোঃ ফাজিল উদ্দিন ও মরহুমা ফাতেমা বেগম (সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের দাদা ও দাদী)-এর রুহের মাগফেরাত কামনায় মধ্য নওগাঁও এলাকায় গরিব, অসহায়, হাফেজসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত ২২ জানুয়ারি তাদের নিজ বাড়িতে এ কম্বল দেয়া হয়।

মরহুমের বড় ছেলে ও কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে ও মরহুমের বড় নাতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁও সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম ও নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ শাহজালাল, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জসিম উদ্দন প্রধান।

আরো বক্তব্য রাখেন, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আবুল খায়ের, মরহুমের মেঝো ছেলে মোঃ নান্নু মিয়া, মেঝো নাতি মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

মরহুমের ছোট ছেলে মোঃ হেলাল উদ্দিন, মেয়ে নুরজাহান ও বেবী, বড় নাতি রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির ও মেঝো নাতি মোঃ শাকিল-এর সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ