শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মতলবে কোস্টগার্ডের অভিযানে ৬০ মন  জাটকা জব্দ

কামরুজ্জামান হারুন / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  মোহনপুরে মেঘনা নদীতে বিশেষ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড ইউনিট ৬০ মণ জাটকা জব্দ করেছে।


বাংলাদেশ কোস্টগার্ড  মতলব উত্তরের মোহনপুর কোস্টগার্ড  ইউনিটের সিনিয়র চীফ প্যাডি অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট এ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালীন  মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুল তলা এলাকায় ট্রাকে তল্লাশি করে আনুমানিক ২ হাজার ৪শ কেজি জাটকা জব্দ করা হয়। এ মাছের বাজার দর ৭ লাখ ২০ হাজার টাকা।

তিনি বলেন,জব্দকৃত জাটকা পরবর্তীতে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় মঙ্গলবার ভোরে ৬০ মন জাটকা মাছ জব্দ করা হয়েছে।


জব্দকৃত জাটকা এতিমখানা, দূঃস্থ্য ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ