শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মতলবে কিশোর গ্যাং এর ১৭ সদস্যকে আটক করেছে পুলিশ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

মতলবে কিশোর গ্যাং এর লাগাম টেনে ধরতে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং এর ১৭ সদস্যকে আটক করেছে পুলিশ । পরে তাদের মুচ লেখা নিয়ে অভিবাকদের কাছে হস্তান্তর করা হয় ।

বুধবার (১০ মার্চ) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়ার র্নিদেশে এস আই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার নিউ হোস্টেল মাঠ কাজলি সিনেমা হলের মোড় মতলব সেতুসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৭ জনকে আটক করে। পরবর্তীতে এইসকল কিশোরের মা-বাবাকে থানায় ডেকে এনে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এর আগেও গত ৪ মার্চ পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছিল ।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সন্ধ্যার পর ছেলেরা কোথায় থাকে, কি করছে মা-বাবাকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা আহবান জানিয়ে আসছি। করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে উঠতি বয়সী ছেলেরা আড্ডায় মেতে থেকে অপরাধে জড়িয়ে পড়ছে। আজ যাদের আটক করা হয়েছিল তাদের মা-বাবা কে ডেকে এনে সতর্ক করা হয়েছে এবং সন্তানের খোঁজ খবর রাখতে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ