শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মতলবে কাউন্সিলর প্রার্থী পারভেজ মিয়াজীর উঠান বৈঠক

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল বাশার পারভেজ মিয়াজীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় পশ্চিম বাইশপুর বাহরাইন প্লাজার সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বাবু নির্মল গোস্বামী।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর দেওয়ানের সভাপতিত্বে ও মোঃ জসিম প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, কাউন্সিলর প্রার্থী আবুল বাশার পারভেজ মিয়াজী, আব্দুল মতিন প্রধান, মোঃ কালাম বেপারী, বাদল ফরাজী প্রমুখ।

উঠান বৈঠকে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে ভোট প্রদানসহ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল বাশার পারভেজ মিয়াজির টেবিল ল্যাম্প মার্কায় ভোট প্রদানের আহ্বান করা হয়।

এ সময় মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম বাইশপুর মহল্লার সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ