শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মতলবে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এএসপির কঠোর অবস্থান

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো.ইয়াসির আরাফাত।

সরকার ঘোষিত ১৪ দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মতলবের বাইপাস সড়কের পানির ট্যাংকির মোড়,কাজলী সিনেমা হলের মোড়,মতলব সেতুসহ প্রত্যেকটি প্রবেশ মুখে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়।

সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। বাইরে বের হওয়া মানুষের দিন দিন খোঁড়া অজুহাতের পরিমান বেড়েই চলেছে। জরুরী প্রয়োজন ব্যতিরেকে বাইরে ঘুরাঘুরি করা থেকে বিরত থাকার জন্য পুনঃ অনুরোধ করা হচ্ছে। বিনা প্রয়োজনে সিএনজি, বাইক, অটোরিক্সাসহ যেকোনো যানবাহ বের হলে তাদেরকে ঘুড়িয়ে দেয়া হয়।

এছাড়া স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

চেকপোস্টে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,পুলিশ পরিদর্শক মফিজুল ইসলামসহ এসআই ও এএসআই এবং পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ