আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মতলবের ২নং নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী পথ সভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো: আব্দুস সালাম (মামুন মৃধা )।
মঙ্গলবার (২৩ নভেম্বর) নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে বাড়ৈগাঁও আড়ং বাজারে নির্বাচনী পথা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
পথসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: চান মিয়া তালুকদার । এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলমগীর সরকার,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রধানীয়া, আওয়ামীলীগ নেতা অপু মন্ডল সহ অন্যান্যরা ।
এসময় মো: আব্দুস সালাম বলেন, জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আবারো চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান আব্দুস সালাম পদপ্রার্থী বলেন, এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে শেষবারের মত আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।